ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আজও মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা

সরকার ঘোষিত সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে, মজুরি বাড়ানোর দাবিতে আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) আবারও রাজধানীর মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা।


মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত এলাকার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে ওই এলাকার এক পাশের যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিক্ষোভে অংশ নেওয়া পোশাক শ্রমিকরা বেশিরভাগ মিরপুর ১৩ ও ১৪ নম্বরের চিটাগং গার্মেন্টস, ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজ গার্মেন্টসহ আশপাশের গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।


বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তাদের বেতন নূন্যতম ২৩ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন। নতুন যে বেতন ১২ হজার ৫০০ টাকা নির্ধারন করা হয়েছে তা তারা মানেন না।


এদিকে, পরিস্তিতি নিয়ন্ত্রণে আশাপাশে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন এবং এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ads
ads
ads

Our Facebook Page

↑